প্রিন্ট এর তারিখঃ Apr 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 18, 2026 ইং
নলডাঙ্গায় হুইপ দুলুর ঘোষণা নকল করে পরিক্ষা দেওয়া দিন শেষ

নলডাঙ্গায় হুইপ দুলুর ঘোষণা নকল করে পরিক্ষা দেওয়া দিন শেষ
ইউসুফ হোসেন,
জেলা প্রতিনিধি নাটোর,
নাটোরের নলডাঙ্গায় জাতীয় সংসদ এর মাননীয় হুইপ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নকল করে পাস করার সুযোগ আর বাংলাদেশের মাটিতে হবে না। তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে শিক্ষা ক্ষেত্রেই সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছেন।
শনিবার (১৮ এপ্রিল-২০২৬) বিকেলে নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর শ্রীশচন্দ্র বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন হুইপ দুলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল।
এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা পরিষদের নির্বাহী অফিসার (ইউএনও) আল এমরান খান, সহকারী কমিশনার ভূমি আশিকুর রহমান, বিএনপি নেতা নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আব্বাস আলী নান্নু, সাবেক নলডাঙ্গা পৌর প্রশাসক এম এ হাফিজ প্রমূ
ইউসুফ হোসেন
জেলা প্রতিনিধি , নাটোর।
মোবাঃ ০১৭২২-৬১২৮৩৮
তাং ১৮ এপ্রিল ২০২৬।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪